পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

শীতে কাঁপছে পঞ্চগড়। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেশ কয়েকদিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। 

আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে শীতের বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। এ ছাড়া বিপাকে পড়েছেন দিনমজুরেরা। হিম বাতাসের কারণে তারা বাইরে বের হতে পারছেন না। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে জেলায়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।’