রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
ফাইল ছবি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা : খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
• সকাল ১০টা : জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট : বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আলু উৎসব ২০২৫- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জামায়াত আমিরের কর্মসূচি
• সকাল ৮টা ৩০ মিনিট : মনিপুর উচ্চ বিদ্যালয়, ইব্রাহিমপুর শাখায় সকাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এনসিপির কর্মসূচি
• বিকাল ৫টা ৩০ মিনিট : গণস্বাস্থ্য নগর হাসপাতাল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।