হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, নির্বাচন বানচালে একটি শক্তি ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্যই অপশক্তি এ রকম ঘটনা সৃষ্টি করছে।