স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত লাখ পার
ছবি: সংগৃহীত
মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৭ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ১ লাখ ৮০ জন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।