খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে দোয়া
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার বিকালে উপজেলার শিকদার বাড়ি ঈদগা মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানক ও গুলিবিদ্ধ হাদির জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে রশুনিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকুুন মাওলানা মনির হোসেনের নেতৃত্বে প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।