পুনরায় জামাত হলে তাতে কি অংশগ্রহণ করা যাবে?
প্রতিকী ছবি
প্রশ্ন : যদি কোনো ব্যক্তি মসজিদে এমন সময় উপস্থিত হয় যে ইমাম সবেমাত্র সালাম ফিরিয়েছেন। পরে কোনো কারণে (আগের ইমামের পেছনে) নামাজ পুনরায় পড়তে হচ্ছে, তাহলে সে ব্যক্তি কি নামাজে শরিক হতে পারবে? বিস্তারিত জানিয়ে বাধিত করুন।
—শরীফ হোসেন, লক্ষ্মীপুর
উত্তর : প্রশ্নোল্লিখিত অবস্থায় দেখতে হবে যে কী কারণে নামাজ পুনরায় পড়া হচ্ছে। যদি কোনো ওয়াজিব বা সাহু সিজদা ছুটে যাওয়ার কারণে নামাজ পুনরায় পড়া হয়, তাহলে নতুন কেউ তাতে অংশগ্রহণ করলে তার নামাজ হবে না।
আর যদি কোনো ফরজ ছুটে যাওয়ার কারণে হয়, তাহলে আগন্তুক ব্যক্তিও তাতে অংশগ্রহণ করতে পারবে। (রদ্দুল মুহতার : ১/৪১৮, হাশিয়াতুত তাহতাভি : ১৩৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪৪১)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা