মগবাজার গুলবাগে বিদ্যুৎস্পৃষ্টে লিফট মিস্ত্রির মৃত্যু

মগবাজার গুলবাগে বিদ্যুৎস্পৃষ্টে লিফট মিস্ত্রির মৃত্যু

প্রতিকি ছবি

রাজধানীর মগবাজার গুলবাগ এলাকায় লিফট সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম খলিল অপু (২৫) নামের এক লিফট মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে শাহজাহানপুর থানাধীন মালিবাগ গুলবাগ এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. সান্ত জানান, ভবনের পাঁচতলায় লিফট সার্ভিসিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন অপু। এ সময় তিনি লিফটের ভেতর অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত ইব্রাহিম খলিল অপু ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দিগনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন