কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মনিরুল হক চৌধুরী
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট হতে মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী,সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, নুরুল ইসলামসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।