নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

ফাইল ছবি

নাগরিক ছাত্র ঐক্যের ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফজলে রাব্বীকে আহ্বায়ক করে তানভীর ইসলাম স্বাধীনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তাফা (রেজা), যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম জামিল, আল মুস্তাকিম, মিথুল সিকদার, ইভা ইয়াসমিন, আবু সাইদ শ্রাবণ মনোনিত হয়েছেন। 

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মহিবুল্লাহ সিফাত, যুগ্ম সদস্য সচিব নিহামূল নিহাম, তাওহিদুল ইসলাম নোমান, জামিউল খান দিপ্ত, মোস্তানছিরুল হক চৌধুরী, সাজিয়া সোয়াদ, আসির আনজার। 

কমিটির অন্য সদস্যরা হলেন খাওয়াজা আল কাফি, আল শাহরিয়ার নাফিজ জয়, অর্নব দাস, রিয়াজুল ইসলাম খান, তাইয়্যেবা রুদ, মঈন ইসলাম, সিহাব হোসেন ওসামা, আবু ইসহাক, ইজমাইল হক, আকাশ হোসেন, মোঃ যুবরাজ, রাকিব ইসলাম, মোঃ সাকিব, আহাদ রেজা, মোঃ ইব্রাহীম, আশিক হাসান, তৌফিক আহমেদ, মেহেদী হাসান, দিদার উল্লাহ, তামিম ইকবাল, আল আমিন, রাকিবুল ইসলাম সোনাই, আবু সালেহ, নুরুল ইসলাম শান্ত, মোহাম্মদ ছাব্বির হাসান, শরীফুল ইসলাম শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাকসুর সাবেক দুইবারের ভিপি ও চাকসুর জিএস, নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না।  তিনি বলেন, ছাত্ররাজনীতি হতে হবে সন্ত্রাস ও লেজুড়বৃত্তি মুক্ত, আদর্শভিত্তিক ও শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থরক্ষায় নিবেদিত।

আলোচনা সভায় ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল হক, ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সহ- সভাপতি ইমরান হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি আজাদ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি লামিয়া ইসলাম, জুলাই ফোর্সের আহবায়ক মোশারাফ হোসেন প্রমুখ।