দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

সংগ্রহীত ছবি

দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা চত্বরে সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন।

এছাড়াও হাকিমপুর প্রেসক্লাব এবং স্থানীয় সাধারণ জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।