নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ

সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে বিজয় র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মিশনপাড়া দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে র‌্যালিটি বের হয়।

এরপর তারা মহানগর বিএনপির সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে মহানগর বিএনপি নেতাকর্মীরা বিজয় মিছিল বের করে চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।