খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং দুপুর সাড়ে ১২টায়

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং দুপুর সাড়ে ১২টায়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার সাড়ে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা, শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হবে।