শেরপুরে শীতে চাহিদা বেড়েছে লেপ-তোষকের

শেরপুরে শীতে চাহিদা বেড়েছে লেপ-তোষকের

সংগৃহীত ছবি

শেরপুরে শীতের তীব্রতার সাথে সাথে লেপ-তোষকের চাহিদা বাড়ছে। কেউ পুরাতন লেপ-তোষকগুলো ঠিকঠসক করছে, কেউ নতুন করে তৈরি করছেন। ফলে ব্যস্ত সময় পার করছেন সীমান্তবর্তী এ জেলার লেপ-তোশকের কারিগররা।

শেরপুরের তেরাবাজার, নবীনগর, আখের মামুদ বাজার, বাজিতখিলা বাজারসহ বিভিন্ন বাজারের লেপ-তোসকের দোকান ঘুরে দেখা যায়, ৫ ফিট বাই ৭ ফিট সাইজের তোসক বানাতে খরচ পড়ছে ২০০০ থেকে ২৫০০ টাকা, ৬ ফিট বাই ৭ ফিট সাইজের তোসক পড়ছে ৩২০০ টাকা। আর সাইজ বেধে লেপ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১৫০০ টাকা। 

শহরের তেরা বাজারে লেপ বানাতে আসা হাসেম আলী,ফকির মাহমুদ,সাহেরা ভানু জানিয়েছে, শীত শুরু হচ্ছে তাই লেপ তোষক লাগবে। পৌষ মাঘের শীত লেপ ছাড়া চলে না।

শহরের তেরা বাজারের কারিগর আবদুল্লাহ বলেন, ‘কদিন যাবত বিক্রি বেড়েছে।তবে রেডিমেট লেপ তোষক বেশী বিক্রি হচ্ছে।দাম কমবেশী আগের মতই আছে। লেপ তোসকের বেচাবিক্রি এখন আর আগের মতো নেই। রেডিমেড কম্বল বাজার দখল করে ফেলেছে লেপ তোসকের জায়গা।’