রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১৭

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১৭

প্রতিকি ছবি

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৬ নেতাকর্মী হলেন, নয়ন আলী (৩০), জাহিদুল ইসলাম (৩৬), আজিজুল ওরফে আইদুল (৫৩), গোলাম রসুল (৫৭), শহিদুল ইসলাম (৪৮) এবং জিয়াউর রহমান (৪৫)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, রাজশাহী মহানগরের ৬ নম্বর ওয়ার্ড বসুয়া গ্রামের যুবলীগ কর্মী নয়ন, রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও মৃত মন্টু আলীর ছেলে যুবলীগের কর্মী জাহিদুল ইসলাম, শাহমখদুম থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার শমসের আলীর ছেলে আওয়ামী সমর্থক আজিজুল ওরফে আইদুল।

এছাড়া আওয়ামী লীগ কর্মী গোলাম রসুল মৃত মমিন মণ্ডলের ছেলে। হুজুরিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি শহিদুল ইসলাম মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং একই এলাকার যুবলীগের সেক্রেটারি জিয়াউর রহমান মৃত আবুল হোসেনের ছেলে। গোলাম রসুল, শহিদুল ইসলাম ও জিয়াউর রহমান-তিনজনই কর্ণহার থানার বাতাস মোল্লা এলাকার বাসিন্দা।

সোমবার (২২ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ৩ জন এবং অন্যান্য মামলার আসামি ২ জন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।