ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২২ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২২ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার (২১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২২৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, ৪টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২১০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬২টি গাড়ি ডাম্পিং ও ১০৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।