মুন্সীগঞ্জে এক হাজার পরিবারে বিএনপির শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জে এক হাজার পরিবারে বিএনপির শীতবস্ত্র বিতরণ

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা মুন্সীগঞ্জে শীত বস্ত্র বিতরণ হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার এক হাজার দুঃস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়ার আদর্শ ধারন করে সকল সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হলো। বিএনপির এই কার্যক্রম চলমান থাকবে।

এদিকে কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়। এতে অংশনেয় অনুষ্ঠানে উপকারভোগীসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।