কুমিল্লায় আট দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধ

কুমিল্লায় আট দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

আট দফা দাবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন এবং সড়ক অবরোধ করেছেন হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে হোমনা-গৌরীপুর অবরোাধ করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই বৈষম্য করা হচ্ছে। ৬ মাস আগে একই দাবিতে আন্দোলন করার পরও কৃষি মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো:

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।

উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রজ্ঞাপন জারি করা।

প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা।

শিক্ষক সংকট দূরীকরণ ও কৃষি ডিপ্লোমা শিক্ষাকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা।

সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা।

বেসরকারি চাকরিতে ন্যূনতম ১০ম গ্রেড পে-স্কেল বেতন ও মাঠ সংযুক্তি ভাতা প্রদান।

উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং নিশ্চিত করা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন চালানো হবে।