চকবাজারে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

চকবাজারে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

প্রতিকী ছবি

পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ১ দিন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদনী ঘাট এলাকার চিপা গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

চকবাজার থানার এসআই আশরাফুল আলম বলেন, আশপাশের লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। একটি কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, কে বা কারা নবজাতককে ফেলে গেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। দোষীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত আছে।