ঢাকাস্থ ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির নেতৃত্বে জিন্নত-সালাহউদ্দিন

ঢাকাস্থ ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির নেতৃত্বে জিন্নত-সালাহউদ্দিন

ফাইল ছবি

অ্যাডভোকেট মো. জিন্নত আলীকে সভাপতি ও অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ফরিদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ জামাল হোসাইন মুন্না, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, দপ্তর, সম্পাদক ওবায়দুল হক ও মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার।

আটজন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক তিনজন ও পাঁচজন সদস্য নির্বাচিত হয়েছেন।

ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে ১৩ এপ্রিল সমিতির আংশিক কমিটি গঠিত হয় বলে বুধবার (১৫ এপ্রিল) নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।