বাগেরহাট থেকে ঢাকায় আসছেন ১০ হাজার নেতাকর্মী

বাগেরহাট থেকে ঢাকায় আসছেন ১০ হাজার নেতাকর্মী

ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বাগেরহাট জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন। ইতোমধ্যে ৬ হাজার নেতাকর্মী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

বুধবার রাতে অবশিষ্ট চার হাজার নেতাকর্মী সড়ক পথে ঢাকার যাবেন বলে নিশ্চিত করেছে বাগেরহাট জেলা বিএনপি।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাগেরহাট জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি প্রহণ করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীদেও মধ্যে ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছে ছয় হাজার। জেলা বিএনপিসহ নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় রয়েছেন। 

তিনি জানান, বুধবার রাতে অবশিষ্ট ৪ হাজার নেতাকর্মী সড়ক পথে বাস, প্রাইভেটকার, মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে নেতারা রওনা দেবেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাগেরহাটের ১০ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন। 

বাগেরহাট বিএনপির নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। সেই সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে বাগেরহাটের বিএনপি পরিবারের সদস্যরা এখন উৎসবমুখর পরিবেশে রয়েছে।