লিডারের অপেক্ষায় সেই চিরচেনা রূপে ঢাকা

লিডারের অপেক্ষায় সেই চিরচেনা রূপে ঢাকা

সংগ্রহীত ছবি

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে স্লোগানে স্লোগানে মুখর।

তার অপেক্ষায় চিরচেনা রূপে ফিরেছে ঢাকা। দলের প্রতি মানুষের  ভালোবাসা, জিয়া পরিবারের প্রতি ভালোবাসা দেখাতে শীত উপক্ষো করে রাতভর সংবর্ধনাস্থলে কাটিয়েছেন নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

এ কারণেই  এই দলকে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বলা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল নামেছে। কেউ কেউ এলাকাভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেতভাবে মিছিলে মুখর। এককথায় সবার মনেই উৎসবের আমেজ।

সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান— ‘লিডার আসছে’।

এ ছাড়া, স্লোগান-প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা যেন বিশাল ‘উৎসবকেন্দ্রে’ পরিণত হয়েছে। আর নেতাকর্মীদের খাবারের জোগান দিতে পথে পথে হরেক রকমের খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। কিছু দূর পরপর দেখা মিলছে স্পিকারবাহী ট্রাক।

সেখানে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান।

জানা গেছে, বিমানবন্দর থেকে এসে সরাসরি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। গত রোববার দুপুর থেকে দিন-রাত কঠোর পরিশ্রমে এটি প্রস্তুত করেছেন শ্রমিকরা। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন।

সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।