জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্নার সময় দগ্ধ ৩ বন্ধু

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্নার সময় দগ্ধ ৩ বন্ধু

সংগ্রহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করার সময় আগুনে ৩ বন্ধু দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন উপজেলার তারাকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে পারভেজ আহমেদ (১৮), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও কান্দারপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯)।

 

​আহত শরিফুল ইসলাম জানান, শীতের রাতে আনন্দ উৎসব করতে কয়েকজন বন্ধু একত্রে স্থানীয় পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় খিচুড়ি রান্নার আয়োজন করে। রান্না শুরু করলে লাকড়ি জ্বলা সঠিকভাবে হচ্ছিল না। তাই আগুন দ্রুত জ্বালাতে লাকড়ির ওপর থিনার ছিটিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে ৩ জনের শরীরে আগুন ধরে যায়। এসময় ৩ বন্ধু দগ্ধ হয়।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাওন জানান, রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ৩ যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে পারভেজ নামে একজনের শরীর বেশকিছু অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।