শহীদ ওসমান হাদীর নামে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নামকরণ

শহীদ ওসমান হাদীর নামে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নামকরণ

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে জুলাই আন্দোলনের ছাত্র জনতার উদ্যোগে শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর শহীদ ওসমান হাদী সেতু নামকরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বন্দর শাহী মসজিদ এলাকা থেকে একটি মিছিল নিয়ে ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে এসে শেষ হয়। এসময় ছাত্র-জনতা শহীদ শরীফ ওসমান হাদীর নামে সেতুটি নতুন করে নামকরণ করেন।

এ বিষয়ে জুলাই আহত ও বন্দর উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়ক সোয়াইব রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসার মানুষ বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদীকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

শহীদ হাদীর কারণে দেশের মানুষ আজ সত্য বলা শিখেছে। হাদী ছিলেন আমাদের দেশের সম্পদ। আজকের এই কর্মসূচিতে হাদীর সম্মানে সেতুর নামকরণ করা হলো।

এনসিপির নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, শহীদ হাদীর কথা স্মরণ হলে হৃদয় কেঁপে উঠে।

প্রকাশ্য দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো অথচ আজও পর্যন্ত খুনি ধরা পড়ল না। প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে চাই খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চব্বিশের আন্দোলনে সম্মুখ শারীর নেতা মো. ফয়সাল, বন্দর থানা সাবেক ছাত্র শিবিরের আহবায়ক মো. আল হাসান, মো. সাগর, মো. নাদিম, আপ বাংলাদেশ মহানগর নেতা মো. সাদিউর রহমান, মো. আশরাফুল ও মো. রাসেল প্রমুখ।