ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় পাইপগান উদ্ধার

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যাক্ত অবস্থায় দুটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের কার্নিশ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাইপগান দুটি উদ্ধার করা হয়। 

শনিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের কার্নিশ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাইপগান দুটি উদ্ধার করা হয়। এসময় কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে।