রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকতার হোসেন গ্রেপ্তার

রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকতার হোসেন গ্রেপ্তার

প্রতিকী ছবি

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আকতার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।

 

তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

পুলিশ বলছে, সাজাপ্রাপ্ত আসামি এতদিন কোথায় ছিলেন, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কিনা, তার সঙ্গে অপরাধীদের যোগাযোগ ছিল কিনা সেসব বিষয় তদন্তে গুরুত্ব পাচ্ছে।