অটোরিকশায় বসে নামাজ আদায় সহিহ হবে?
প্রতিকী ছবি
প্রশ্ন : কয়েক দিন আগে আমি আমার মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। পথিমধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। আমি ইজি বাইক (বড় অটোরিকশা) থামিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, আমার মা ইজি বাইকের পেছনের সিটে বসে বসে নামাজ আদায় করেন। এখন আমার জানার বিষয় হলো, আমার মায়ের মাগরিবের ওই নামাজ সহিহ হয়েছে কি? নামাজ কি আবার আদায় করতে হবে? জানিয়ে বাধিত করবেন।
-মোহাম্মদ সাঈদ আহমাদ, টাঙ্গাইল
উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় নামাজ আদায় শুদ্ধ হয়নি বিধায় আপনার মায়ের জন্য মাগরিবের নামাজ আবার পড়া আবশ্যক। (গুনিয়াতুল মুতামাল্লি : পৃ. ২৬১, আদ্দুররুল মুখতার : ১/৪৪৪, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৪/২২৯, আহসানুল ফাতাওয়া : ৪/৮৮)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।