আজ রবিবার ২৮ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?
রাশিফল
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৮ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
টাকা উপার্জনের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা।
পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সংকটকালে স্বজনরা দূরে থেকে মজা দেখবে।
দ্বিচক্রযান বর্জন করুন।
মিথুন [২১ মে-২০ জুন]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। ধারকর্জ ঋণমুক্ত হবে। শিক্ষার্থীরা বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা দিয়ে জীবন গড়বে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবে। লৌকিকতা পরিহার করুন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। নেশা মদ থেকে দূরে থাকুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মনের অভিলাষ পূর্ণ হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। শ্রমিক-কর্মচারীর ওপর নজর রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
মনের অভিলাষ পূর্ণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। জীবনসঙ্গী কর্ম পেতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রুরা পিছু হটবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দ্বিচক্রযান বর্জনীয়।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে।