মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ কবিরের মনোনয়ন ফরম জমা

মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ কবিরের মনোনয়ন ফরম জমা

সংগৃহীত ছবি

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ সোমবার বেলা সোয়া এগারটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরার নিকট মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এর আগে গত ১৫ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।  

সোমবার মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে জিন্নাহ কবির সাংবাদিকদের বলেন, ‘দলের সকল নেতাকর্মী ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন। মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।’