নাটোর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

নাটোর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

ছবিঃ সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি প্রার্থী মো. আব্দুল আজিজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. এমদাদুল্লাহ গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এবি পার্টির মোকছেদুল মোমিন নাটোর জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, নাটোর-৪ আসনে আবু হেনা মোস্তফা কামাল, মো. আবুল কাশেম, এম ইউসুফ আহম্মেদ মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি বলে জানা গেছে। প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন।