ময়মনসিংহ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মোতাহার
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
সোমবার দুপুরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার কাছে মনোনয়নপত্র জমা দেন ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
এ সময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদৌল্লা সুজা, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।