থার্টি ফার্স্ট ঘিরে তৎপরতা, নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মদসহ গ্রেফতার ১

থার্টি ফার্স্ট ঘিরে তৎপরতা, নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মদসহ গ্রেফতার ১

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের টানবাজার সিটি কলোনি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতারকৃতের নাম গোবিন্দ দাস (৩২)।

বুধবার দুপুরে সিটি কলোনির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএনসি জানায়, থার্টি ফার্স্ট উপলক্ষে মাদক কারবারিদের তৎপরতার তথ্য পেয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মেহেদী হাসান জানান, নতুন বছরের আগের দিন থার্টি ফার্স্টকে কেন্দ্র করে মাদক সেবন ও অবৈধ মদ সরবরাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলোনিতে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় দেশি ও বিদেশি মিলিয়ে ৫০ লিটারের বেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার গোবিন্দ জানিয়েছেন, থার্টি ফার্স্ট উপলক্ষে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব মদ মজুদ করেছিলেন। এ ঘটনায় মামলা দায়ের করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিডি মেহেদী হাসান।