বাংলাদেশ
ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
ঝালকাঠিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহরের আমতলা রোড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার নামাজ শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।