বাসা বা দোকান ভাড়া দেওয়ার সময় অ্যাডভান্স নেওয়া যাবে?

বাসা বা দোকান ভাড়া দেওয়ার সময় অ্যাডভান্স নেওয়া যাবে?

প্রতিকী ছবি

প্রশ্ন : বছরের শেষে অনেককেই বাসা বা দোকান পরিবর্তন করতে হয়। এতে বড় একটা সমস্যা হলো উচ্চ অগ্রিম টাকা আদায় করা। আমার প্রশ্ন হলো প্রচলিত নিয়মে যেভাবে ঘর ভাড়া বা দোকান ভাড়া দিয়ে অ্যাডভান্স নেওয়া হয়, তা কি জায়েজ?

-তানফির, ভাটারা

উত্তর : ঘর বা দোকান ভাড়া নির্ধারণ করে ঘর বা দোকানের মালিক ও ভাড়াটিয়া উভয়ের সম্মতিতে অগ্রিম ভাড়া হিসেবে কিছু টাকা নেওয়া হলে তা জায়েজ হবে। ওই অগ্রিম ভাড়ার টাকা উভয়ের সম্মতিতে মাসিক ভাড়া থেকে কর্তন হতে থাকবে।

(হিন্দিয়া : ৫/৪৩৫, ৪/৪১৩, বুহুছ ফি কদ্বায়া ফিকহিয়্যাহ : ১/১১৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৩/৩৯৮, ফাতাওয়ায়ে হক্কানিয়্যাহ : ৬/৩৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৩৫৪)। 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।