খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা সভা

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা সভা

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

য়ংড বুদ্ধবিহারে বিএনপির আয়োজনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিন্কুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৃথকভাবে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হাশেমসহ অনেকে অংশ নেন।

দোয়া ও প্রার্থনা সভা এবং মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করা হয়।