বছরের শুরুতে পাকিস্তানে জ্বালানি তেলের দাম কমলো
ফাইল ছবি
প্রতিনিয়ত অর্থনৈতিক চাপের মুখেও নতুন বছরের শুরুতে পাকিস্তানে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০ রুপিরও বেশি কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২৫৩ দশমিক ১৭ শতাংশ।
যা ১৫ জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য থাকবে। একই সঙ্গে হাই-স্পিড ডিজেলের দামও কমিয়ে লিটারে ২৫৭ দশমিত শূন্য আট শতাংশ করা হয়েছে। যা প্রতি লিটারে ৮ দশমিক ৫৭ শতাংশ রুপি কম। পেট্রোলিয়াম ডিভিশন জানিয়েছে, এ সিদ্ধান্ত তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে।
পাকিস্তানে প্রতি দুই সপ্তাহে জ্বালানি মূল্যের পুনঃমূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক তেল বাজারের ওঠা-নামা, মুদ্রার বিনিময় হার এবং আভ্যন্তরীণ কর কাঠামোর পরিবর্তন এ মূল্যে সরাসরি প্রভাব ফেলে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমদানি খরচ ভোক্তাদের কাছে পৌঁছে, যা দেশের জ্বালানি সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক।
পাকিস্তানে পেট্রোল ছোট যানবাহন, মোটরসাইকেল, রিকশা ও দুইচাকার যানবাহনে বেশি ব্যবহৃত হয়, যা মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন যাতায়াতের ব্যয় প্রভাবিত করে। ডিজেল মূলত ট্রাক, বাস, ট্রেন এবং কৃষি যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়, যা সরাসরি পরিবহন খরচ ও খাদ্যপণ্যের মূল্যে প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ দাম কমানোর ফলে জরুরি পণ্যের মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবে।
সূত্র: আরব নিউজ।