সিদ্ধিরগঞ্জে ডুসাসের ২০২৫-২৬ নির্বাহী পরিষদ ঘোষণা
ফাইল ছবি
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সিদ্ধিরগঞ্জের (ডুসাস) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকাস্থ ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলে সাধারণ সভা ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ কমিটি গঠন করা হয়।
মো. জিহাদকে সভাপতি ও মো. আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রেশমি, সহ-সভাপতি মাহবুব এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফসা, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার সাদিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ ও বন্যা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমাদ হাসান তালহা, অর্থ সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. মনোয়ার হোসেন আপন, খেলাধুলা বিষয়ক সম্পাদক মেজবা হাওলাদার মুঈন ও দপ্তর সম্পাদক জাকিয়া।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বিস্তৃত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সে ক্ষেত্রে তারা সব শিক্ষার্থীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।