আজ শুক্রবার ২ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

আজ শুক্রবার  ২ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে।

ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন।

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে।

আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। জীবিকা অর্জনের ভীত মজবুত হবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে।

শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। কামনা বাসনা পূর্ণ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

সফলতার সূর্য ফোকাস মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। লৌকিকতা পরিহার করুন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। জীবন বদলে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শূন্য পকেট পূর্ণ হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে।