রাঙামাটিতে ৮ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে আট প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমার এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৈধ হিসেবে গণ্য হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী মো. জসিম উদ্দিন, বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা’র মনোনয়নপত্র।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, সমর্থক ফরমে ৭৯টি স্বাক্ষর কম থাকার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফীর বলেন, আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।