শরীয়তপুরে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শরীয়তপুরে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শরীয়তপুর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শরীয়তপুরে-২ আসনের মনোনয়নপত্র বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বহাল এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১১টি মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়ে। এর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বহাল এবং কাগজপত্রে ত্রুটি থাকায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় ৪ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয় এবং পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।