জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নবীউল্লাহ নবীর শ্রদ্ধা
সংগৃহীত ছবি
গতকাল শনিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে তিনি তাদের কবরে শ্রদ্ধা জানান। সেইসঙ্গে তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, ‘আমরা আমাদের সবার প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। তিনি কারও সঙ্গে কখনো খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেও কোনো হিংসা-বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। সবাইকে একত্র করে তিনি বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।’
কবর জিয়ারতের সময় নবীউল্লাহ নবীর সাথে ঢাকা-৫ আসনের (যাত্রাবাড়ী ও ডেমরা) বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।