বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক সদস্য

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক সদস্য

ফাইল ছবি

 বিএনপিতে যোগদান কৃত নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খাগড়াছড়ির জেলা বিএনপিতে যোগদান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক সদস্য।

সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদন অনিমেষ চাকমা রিংকুর সভাপতি সভাপতিত্ত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

যোগদান অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ির সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় তিন শতাধিক সদস্য জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান কৃত নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।