নলছিটিতে গণভোট উপলক্ষে উঠান বৈঠক
সংগৃহীত ছবি
ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জোবায়ের হাবিব।
কুশংগল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তারসহ অন্যান্যরা।
এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।