ফতুল্লায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফতুল্লায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুকুর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে ফতুল্লার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

নিহতের গায়ে পরিহিত কোনো জামাকাপড় ছিল না।

 

তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।