চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার কোতোয়ালী থানার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালী থানার ওসমানিয়া লেইনের মৃত আমিরুজ্জামানের ছেলে ফজলুল করিম ও নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।