মুন্সীগঞ্জে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

মুন্সীগঞ্জে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। 

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তথ্যসূত্রে জানা যায়, গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এসআই রুবেল শিকদার ও সঙ্গীয় ফোর্স রাজু মিয়ার বসতঘরের সামনে অভিযান চালায়। 

এসময় আলম দেওয়ান (৩৫) ও রাজু মিয়া (৩০) নামের দুইজনকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক আলম দেওয়ান মৃত কাদের দেওয়ানের ছেলে এবং রাজু মিয়া আব্দুল বারেকের ছেলে। 

পুলিশ সূত্র জানায়- আটক দুইজনই গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাসিন্দা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।