গজারিয়ায় ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রস্তুতি ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তাঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বুধবার (৭ জানুয়ারি) সৈয়দা নুরমহল আশরাফী ৩০ নম্বর শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৭ নম্বর রেফায়েত উল্লাহ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯ নম্বর দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩১ নম্বর চরচাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিসিটিভিসহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা প্রদান করেন।
এসময় তার সফরসঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।