রাজধানীতে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
প্রতিকি ছবি
রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামের এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ রাউন্ড গুলির খোসা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) র্যাব-৪ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অবৈধ দেশী ও বিদেশি আগ্নেয়াস্ত্র রক্ষিত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার মালিক মো. মাহমুদুর রহমান খান সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।