বেগম খালেদা জিয়ার সমাধিতে অস্ট্রেলিয়া বিএনপির শ্রদ্ধা নিবেদন
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি অস্ট্রেলিয়া।
বুধবার দুপুরে অস্ট্রেলিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের নেতৃত্বে বিএনপি অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদল সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় দেশনেত্রীর রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি আব্দুস সাত্তার, নিউ সাউথ ওয়েলস বিএনপি’র সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অপু, নাছিমা শারমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় নাম। তার রাজনৈতিক ত্যাগ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।