ঢাবিতে শিবিরের গণজমায়েত কর্মসূচি
সংগৃহীত
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (৫ আগস্ট) ছাত্র গণজমায়েত কর্মসূচি পালন করছে সংগঠনটি।
জানা গেছে, সকাল ৯টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি মিছিল ও ছাত্র জমায়েতের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।
মঙ্গলবার ৪ আগস্ট রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসা-এ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র প্রতিবাদে মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম সাদ্দাম আজ সকাল ৯টায় গণজমায়েতের ঘোষণা দেন।