বাঞ্ছারামপুরে নূরানী ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্বোধন

বাঞ্ছারামপুরে নূরানী ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্বোধন

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর পূর্বপাড়া জামে মসজিদের সংলগ্ন এলাকায় আল মনোয়ারা আধুনিক নূরানী ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: বাবুল মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির সাবেক ডিজিএম মোঃ সিরাজুল ইসলাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নাসির উদ্দিন, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, শাহ রাহাত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দারুস সালাম কাজল, সাংবাদিক এম এ আউয়ালসহ এলাকার বিশিষ্টজনরা।